ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোড থেকে মর্টার সেল উদ্ধার

মিরপুর চিড়িয়াখানা রোড ৮ নং কমিউনিটি সেন্টারের পার্সের একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করে র‌্যাব। মর্টারশেলটি ছিল দীর্ঘদিনের পুরাতন।  বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড মর্টারশেল উদ্ধার স্থানে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সহকারী পরিচালক মেজর মো. মশিউর রহমান। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডস্থ একটি বাসার খনন কাজ করার সময় মর্টালশেল পাওয়া যায়।


প্রথমে র‍্যাব-৪ মর্টালশেলের খবর পেয়ে র‍্যাব সদরদপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। আমরা এসে দেখতে পায় মর্টালশেলটি ৬০ মিলিমিটার। এর গায়ে ময়লা ও জং ধরে থাকার কারণে এটি কোথায় তৈরি তা বলা যাচ্ছে না। মর্টাল সেলটি দীর্ঘদিনের পুরাতন। তবে এটি এখনও সক্রিয় রয়েছে এবং বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 


তিনি বলেন, খননকৃত মাটিতে বোম ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্চ করে দেখেছি আরও কোনও বোম রয়েছে কিনা। তবে আমরা আর কোনও বোমের সন্ধান এখানে পাইনি। 


এক প্রশ্নে মেজর মো. মশিউর রহমান বলেন, বোমটির দুটি উৎস হতে পারে। একটি মুক্তিযুদ্ধের সময়কার অথবা পরবর্তীতে মাটির নিচে কেউ পুতেও রাখতে পারে। বোমটির গায়ে মার্কিনগুলো দেখা যাচ্ছে না তাই প্রাথমিকভাবে বলতে পারছি না কোথায় তৈরি। 


আরেক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মর্টালশেলটির ভেতরে এক্সপ্লোসিভ রয়েছে। হয়তো দূর থেকে এটি ফায়ার করা হয়েছিল এখানে এসে পড়েছিল। সুতরাং এটি আংশিকভাবে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নাড়াচাড়া করলে অথবা বাইরের বল প্রয়োগ করেল মর্টালশেলটি বিস্ফোরিত হতে পারে। মর্টাল সেলটির আয়তন ৬০ মিলিমিটার। বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনও মানুষ থাকলে স্লিন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারত। বোমটি উদ্ধারের পর নিরাপদ দূরত্বে রেখে দেয়া হয়েছিল। যাতে এর আশেপাশে কেউ প্রবেশ করতে না পারে৷ সঙ্গে র‍্যাবের টহল ইউনিটও ছিল। 


এর পরে, বোমাটি উদ্ধার করে বেরিবাঁধ সংগ্লন গোড়ান চটবাড়ি এলাকায় নিয়ে গিয়ে ডিসপোজাল (বিস্ফোরিত) করে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় আধা কিলোমিটার পর্যন্ত আশেপাশের লোকজনকে সড়িয়ে নেয় র‍্যাব। 


এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। মর্টারশেলটি ছিল সক্রিয় এবং বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনও মানুষ থাকলে স্লিন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারত।

ads
ads
ads

Our Facebook Page

↑